ব্রাউজিং শ্রেণী
শিরোনাম
ভারতে প্রথম পানির নিচে মেট্রোরেল উদ্বোধন করলেন মোদি
প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চালু হলো পানির নিচ দিয়ে মেট্রোরেল। বুধবার (৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গা নদীর নিচ দিয়ে চলা মেট্রোরেলের উদ্বোধন করেন।
হিন্দুস্তান…
শনিবার সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি
সারাদেশে আগামী শনিবার (৯ মার্চ) লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচী ঘোষণা করেছে দলটি।
বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনস্থ কেন্দ্রীয়…
উত্তরায় টানা ১৪ দিন যানজটের শঙ্কা
রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা ১৪ দিন যানজট হতে পারে। বিআরটি প্রকল্পের কাজের জন্য এই যানজটের আশঙ্কা।
সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর)…
ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে
২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি হয়…
শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবলো টাইগারদের
ঘরের মাঠে বিশাল লক্ষ্য। বছরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের তিন রানে হারিয়েছে লঙ্কানরা। এতে ১-০ তে এগিয়ে গিয়েছে সফরকারীরা।
সোমবার (৪ মার্চ)…
ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র মহাসচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য…
ভারত থেকে আসবে ১ লাখ টন চিনি ও ৫০ লাখ টন পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোজার আগেই ভারত থেকে ১ লাখ মেট্রিক টন চিনি এবং ৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আসবে। রোজায় এক কোটি পরিবারকে ছয়টি পণ্য (চাল, তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)…
জাপানিদের প্রতি মুগ্ধ রাশমিকা
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইতিমধ্যে তার ঝুলিতে জমা হয়েছে ‘পুষ্পা’ কিংবা ‘অ্যানিমেল’র মতো ব্লকবাস্টার হিট সিনেমা। সম্প্রতি স্বপ্নের দেশ জাপানে গিয়ে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদন…
গণপরিবহনের ভাড়া কমছে!
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি মার্চেই কমছে জ্বালানি তেলের দাম কমবে। তেলের নতুন দাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনের ভাড়াও কমবে।
রোববার (৩…
রমজানে ৬০০ টাকায় মাংস বিক্রির সিদ্ধান্ত
মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ২৩ স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা…
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চেক প্রতারণার তিন মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা…
অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই : অর্থমন্ত্রী
দেশের অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।…
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।…
৫৫৪ শিক্ষার্থী পেলো কেমব্রিজ ইংলিশ সার্টিফিকেট
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৪ জন শিক্ষার্থীর মাঝে ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃত সনদ বিতরণ করা হয়েছে।
২ মার্চ শনিবার বিকেলে কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ…
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন নেতৃত্বে সাজ্জাদ-মোশাররফ
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা'র (সিজেএফডি) দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র বিশেষ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের…
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
রাজধানীতে আয়োজিত চলতি বছরের অমর একুশে বইমেলায় বিক্রি হয়েছে ৬০ কোটির বেশি টাকার বই, যা ২০২৩ সালের তুলনায় অন্তত ১৩ কোটি টাকা বেশি। গত বছর মেলায় বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বই।
শনিবার (২ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা…
রবিবার থেকে নতুন দামে বিক্রি হবে সয়াবিন তেল: বাণিজ্য প্রতিমন্ত্রী
খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে রবিবার (৩ মার্চ) থেকে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি।
শনিবার (২ মার্চ)…
দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ
দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পুরুষ ভোটার। ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন নারী ভোটার। আর ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।
শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে।…
হোয়াটসঅ্যাপে তারিখ লিখে খোঁজা যাবে পুরনো মেসেজ-ছবি
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ ফিচার ঘোষণা করেছে মেটা সিইও মার্ক জাকারবার্গ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তারিখ লিখে পুরনো ছবি বা মেসেজ সার্চ করতে পারবেন। চ্যাট বক্সে যোগ করা হয়েছে একটি ক্যালেন্ডার অপশন।
অনেকদিন ধরেই এই ফিচারটি…
শনিবার দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শনিবার (২ মার্চ) রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
শুক্রবার (১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…