গ্রাহকদের জন্য ‘বিশেষ ঘোষণা’

গ্রাহকদের জন্য ‘বিশেষ ঘোষণা’ দিয়েছে ই-কমার্স প্লাটফর্ম আলেশা মার্ট ডটকম। সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিশেষ ঘোষণা’ দিয়ে পোস্ট করা হয়।

‘সিটিং সার্ভিস অযৌক্তিক ও অন্যায় দাবি’

একেবারে সীমিত রয়েছে রাজধানীর সড়কে গণপরিবহনের চলাচল। বিভিন্ন কোম্পানি বাস সড়কে কয়েকটি করে চলতে দেখা গেলেও অধিকাংশ বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। তবে বন্ধ থাকা পরিবহনগুলো অধিকাংশই মিরপুর রুটের। পরিবহন শ্রমিকদের দাবি, রাজধানীতে সিটিং সার্ভিস…

খালেদা জিয়ার বাসায় থেকে চিকিৎসা হচ্ছে এটাই অনেক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে যে বাসায় থেকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে, এটাই তো বেশি। যে আপনাকে হত্যা করতে চায়, তাকে আপনি কি ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন। আমাকে মারতে অনেক চেষ্টা করেছে। এরপর খালেদার ওপর আমায় মায়া দেখাতে বলেন।…

ট্রেনের ধাক্কায় ৩ টুকরো ট্রাক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রেনের ধাক্কায় সিমেন্টভর্তি একটি ট্রাক তিন টুকরো হয়ে গেছে। বুধবার (১৭ নভেম্বর) ভোরে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল…

করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৬৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২শ ৬৬ জন। এর ফলে দেশে মোট করোনারোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।…

বাংলাদেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি

বাংলাদেশসহ ৯৫টি দেশকে করোনাভাইরাসের ওষুধ উৎপাদনের অনুমতি দেবে ফাইজার । নিম্ন ও মধ্য আয়ের দেশকে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। মঙ্গলবার ( ১৭ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পাবলিক হেলথ গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুল (এমপিপি) এর…

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফল ব্যবসায়ী রঞ্জু সরকার মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরে যান।

চিকিৎসার জন্য ঢাকায় এসে চিকিৎসকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় প্রদীপ কুমার সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত প্রদীপ একজন গ্রাম্য চিকিৎসক। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রদীপের বাড়ি গাজিপুর কালিয়াকৈর থানার উত্তর…

রাজধানীতে বাস চলাচল বন্ধ

সম্প্রতি গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ১৪ নভেম্বর থেকে নগরীতে কোনো ধরণের ‘সিটিং সার্ভিস’ অথবা ‘গেটলক সার্ভিস’ বাসের চলাচল বন্ধ ঘোষণা করেছে । অপরদিকে ভাড়া বাড়ানোর…

ড্রাই স্কিনের যত্ন

‘ড্রাই স্কিন’ নিয়ে ঝামেলায় আছেন অনেকেই। এর সঠিক যত্ন নিয়ে ভাবনার শেষ নেই। ড্রাই স্কিনে মুলত ন্যাচারাল যে অয়েল (সেবাম) থাকে, সেটা কম প্রোডিউস হয়। ত্বক থেকে নিঃসৃত এই সেবাম ময়েশ্চারাইজারকে লক করে রাখে। যাদের স্কিনে ন্যাচারালি এই অয়েল কম থাকে,…

জামিন মেলেনি ‘এসপিসি ওয়ার্ল্ড’সিইও’র

রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মানিলন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিনের স্ত্রী শারমিনকে জামিন দেননি হাইকোর্ট। তবে, নিম্ন আদালতের খারিজের বিরুদ্ধে শারমিন আক্তারের জামিন…

৪৩ হাজারে বিক্রি পদ্মার ২ কাতল

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৫০০ গ্রাম এবং ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো…

খালেদা জিয়ার দায় সরকারকেই নিতে হবে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনকে চাপ তৈরি করতে হবে। তা না হলে…

কার্টুনিস্ট কিশোরের অভিযোগের প্রমাণ মেলেনি

২ মে বিকাল ৫টা ৪৫ মিনিটে বাসা থেকে সাদা পোশাকধারী ১৬-১৭ জন লোক তাকে মুখোশ পরিয়ে হাতকড়া লাগিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর ২ মে থেকে ৩ মে পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়

মুসলিমদের টিকায় আগ্রহ বাড়াবেন ভাইজান

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে টিকার কোনো বিকল্প নাই। তাই ভারতে গণটিকা দেওয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই। কিন্তু টিকা নিতে এখনো আগ্রহ দেখাচ্ছেন না মহারাষ্ট্রের মুসলিমদের একাংশ। সেজন্য রাজ্যটি মুসলিমদের একটা বড় অংশকে করোনার টিকা…

সাত কলেজে দুই ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে…

হামলার শিকার গণঅধিকার পরিষদের নেতারা

গণঅধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশের প্রথম পদক

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক।

বিএনপিই ক্রসফায়ার শুরু করেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে যে নির্বাচন হলো বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপি অত্যাচার, নির‌্যাতন, মানুষ হত্যা করা, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করেছিল। তিনি বলেন, তারা সে সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে অপারেশন ক্লিনহার্টের…

Contact Us