পল্লবী স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল

রাজধানীবসীর বহু কাঙ্খিত স্বপ্নের মেট্রোরেল চলাচল করেছে দিয়াবড়ী থেকে পল্লবী স্টেশন পর্যন্ত। মেট্টোরেল চলাচলের জন্য রাজধানীর বুকে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথে দেশের প্রথমে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল চলাচল শুরু করবে রোববার(২৯ আগস্ট)।…

বিশ্বজুড়ে করোনায় একদিনে আরও ১০ হাজারের বেশি মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে চারশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৮৮…

দুই দফা বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ৯০ জন নিহত

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে দুই দফা বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও আফগান নারী-শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ মার্কিন সেনাসহ আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন। এদিকে আত্মঘাতী এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।…

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ‘লাশের স্তূপ’

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে ‘লাশের স্তূপ’ দেখেছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের স্তূপের ভিডিও দেখা যায়।

অনুশীলনে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

সিরিজ সামনে রেখে শুক্রবার (২৭ আগস্ট) থেকে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। শেষ দিনের কোয়ারেন্টিন পার করছে দুদল। যুক্তরাষ্ট্র থেকে ফিরে একদিন পরে কোয়ারেন্টিন শুরু করায় কাল অনুশীলনে নামার সুযোগ নেই সাকিব আল হাসানের। ঢাকায়…

মডার্নার টিকায় ক্ষতিকারক উপাদান, ১৬ লাখ ডোজ বাতিল

বিশ্বজুড়ে এখন সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ করোনাভাইরাসের টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তত সাতটি টিকার অনুমোদন দিয়েছে। পরীক্ষামূলক রয়েছে আরো অন্তত ৫০টি। বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে প্রায় সব দেশ টিকা দেওয়া শুরু করেছে। প্রতিটি দেশই টিকা…

কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ ১৩ জন নিহত

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে…

‘বিএনপি জানে চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই’, তবুও নাটক!

জিয়ার কবরে গিয়ে বিএনপি যে মারামারি করল কিন্তু বিএনপি কি জানে না যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই, জিয়ার লাশ নেই? তারা তো ভালো ভাবেই জানে, তাহলে তারা এত নাটক করে কেন? বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ…

ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য এবং আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ চিঠি পাঠানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয়…

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও মেসে থাকছেন শিক্ষার্থীরা

করোনা সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকলেও অধিকাংশ শিক্ষার্থী মেস বা বাসা ভাড়া নিয়ে ঢাকায় অবস্থান করছেন। টিউশনি করে নিজেরসহ পরিবারের খরচ মেটাচ্ছেন। অনেকে প্রস্তুতিও নিচ্ছেন চাকরির। শিক্ষার্থীরা বলছেন, সেশনজটের পাশাপাশি আর্থিক সংকটেও…

 আফগান ‘হুমকি’ মোকাবিলায় রাশিয়া-চীনের যৌথ ঘোষণা

আফগানিস্তানের ‘হুমকি’ মোকাবিলায় নিজ নিজ দেশের প্রচেষ্টা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং। বুধবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। তালেবানরা প্রায় দুই সপ্তাহ আগে কাবুল দখল করে নেয়ার পর…

নদীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ৪ গ্রাম প্লাবিত

ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদী রক্ষা বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ সময় লোকালয়ে পানি ঢুকে উপজেলার কিছমত ঘনিয়া, জয়পুর, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এই চিত্র দেখা যায়। এ সময়…

কাবুলে পানির বোতল ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা

তালেবানরা গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেয়ার পর উদ্বিগ্ন মানুষজন দলে দলে আফগানিস্তান ছাড়তে শুরু করেছে। কিন্তু আফগানিস্তান ছাড়তে গিয়ে কাবুল বিমানবন্দরের ভেতরে বাইরে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মানুষজন হাঁটু সমান পানি এবং আবর্জনার মধ্যে অবস্থান…

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বৈঠক অনুষ্ঠিত হবে দুপুরে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামি সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বৈঠকে বসবেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তারা। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর থেকে বন্ধ রয়েছে…

গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সেকশনের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়। দগ্ধরা…

পানিবন্দী যমুনা তীরবর্তী হাজারো মানুষ, আশ্রয় নিচ্ছে উচুঁ স্থানে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬…

ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত!

শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট নিরসনে সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হলেও গেল সাড়ে ৪ বছরে এসব তো দূরের কথা বরং নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। অধিভুক্ত করার পর সাত কলেজ অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়…

জাপানি নারী নাকানো এরিকোর দুই সন্তান উদ্ধার

জাপানের নাগরিক নাকানো এরিকোর দুই কন্যাকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুই কন্যাকে ফিরে পেতে জাপানি নারী ঢাকায় এসে হাইকোর্ট বিভাগে ১৯ আগস্ট রিট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৩১ আগস্টে ১০ ও ১১ বছরের দুই…

অপহরণের অভিযোগে সিআইডির তিনজন আটক

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই…

আমতলীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামিম মোল্লার চার বছরের শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মঙ্গলবার দুপুরে। জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের শামীম মোল্লার চার বছরের শিশুপুত্র আব্দুল্লাহ বাড়ীর সামনের…

Contact Us