নড়াইলে স্কাউটিং ওরিয়েন্টেশন ও গ্রুপ সভাপতি ওয়ার্কসপ অনুষ্ঠিত

শিবেন্দু বৈরাগী, নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের ৪০৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপি নড়াইলে মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে এ কোর্স ও ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

Islami Bank

আরও পড়ুন…নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার

সকাল বেলা ১১ টায় মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের মাল্টিপারপাস হলে ওরিয়েন্টেশন কোর্স এবং গ্রুপ সভাপতি ওয়ার্কসপের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নড়াইল জেলার সভাপতি শারমিন আক্তার জাহান।

one pherma

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ও নড়াইল জেলা রোভারের সহ-সভাপতি ড. তাপসী কাপুড়িয়ার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রাশেদুজ্জামান, অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস কমিশনার,

জেলা রোভার, মোঃ আব্দুল মান্নান, সম্পাদক, জেলা রোভার, প্রফেসর শহীদুল ইসলাম, সহ-সভাপতি বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল, সিকদার মোঃ রুহুল আমিন, এলটি আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল, প্রফেসর তৌফিক আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার (আইসিটি ও মেম্বরশীপ প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এবং মোঃ শরীফ উদ্দিন, এলটি খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল।

ওরিয়েন্টেশন কোর্সে নড়াইল জেলার বিভিন্ন কলেজের ৫০ জন শিক্ষক এবং গ্রুপ সভাপতি ওয়ার্কসপে জেলার বিভিন্ন কলেজের ১৩ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us