বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। তারই অংশ হিসাবে আমরা তিনশত জন জাতীয় খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছি।

Islami Bank

পর্যায়ক্রমে আরো দুইশত জন জাতীয় খেলোয়াড়কে অঅন্তর্ভুক্ত করে সর্বমোট পাঁচশত জনকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তিনি আজ (শনিবার) খুলনায় রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে তাদের পেশাগত স্বীকৃতি প্রদান করতে চাই। তিনি বলেন, ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে মাঠ সংরক্ষণ ও সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার উপযোগী মাঠ উপহার দিতে চাই।

আরও পড়ুন…ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আটটি বিভাগ ও দুই টি জেলায় ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা থাকবে। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে বদ্ধপরিকর।

one pherma

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামন মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু ও বিসিবির সাবেক পরিচালক খান জুলফিকার আলী জুলু।

এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের সমন্বয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন ও তেরখাদা উপজেলার মধুগ্রাম ইউনিয়ন অংশগ্রহণ করে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us