রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পাঠ করিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

Islami Bank

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল।রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

আরও পড়ুন…পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

one pherma

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি।মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। আর তা সত্যায়িত করেন স্পিকার।

এসময় মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবারে হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us