ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবগামী যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একইসঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।

Islami Bank

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় এ সময়।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম।

আরও পড়ুন…ফিজিতে প্রশান্ত মহাসাগরীয় প্রি-কপের সমাপ্তি, কপ৩১-এ ১.৫ ডিগ্রি ও জলবায়ু অর্থায়নে জোর

এক্ষেত্রে ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান তিনি। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে আরও বেশি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

one pherma

এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা বলেন, প্রচলিত ব্যবসায়িক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।

দুই দেশের যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি সৌদি আরবে যাতায়াতকারী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা গভীর করতে বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ খুঁজে দেখতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা বর্তমানে সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন। বৃহস্পতিবারই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us