চিঠি পেলেই সংলাপের বিষয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সকল দলের সংলাপের বিষয়ে কথা থাকলেও রাষ্ট্রপতির কাছ থেকে এখনও কোন চিঠি পাননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেলে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Islami Bank

তিনি বলেন, আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে অনলাইন সংগঠন ‘অর্পণ’ এর উদ্যোগে বনানী কবরস্থানের সামনে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি

one pherma

নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিল। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। তাই সেই সিদ্ধান্ত ওইভাবে এখনো নেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন সংলাপ হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠন অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

ইবাংলা/ টিপি /২২ ডিসেম্বর, ২০২১

Contact Us