ব্রাউজিং শ্রেণী

জাতীয়

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন…

ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট কীভাবে শান্তিপূর্ণ হবে সেটা আমি জানি না, তবে ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, আঞ্চলিক…

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম প্রথম পর্যায়ের সপ্তম অর্থাৎ শেষ চালান সফলভাবে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাশিয়া থেকে পূর্ববর্তী…

সড়কে আগুন দিয়ে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের নাওরোজ এলাকায় বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর)…

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৯১২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার ৬ জন এবং ঢাকার বাইরে একজন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও…

খালেদা জিয়ার বিদেশ চিকিৎসায় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি

দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি আন্দোলন করে আসছে। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক খালেদা জিয়া প্রসঙ্গে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার…

তাঁতীবাজারে বাসে আগুন

রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বাসটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ৭টা ৩৩ মিনিটে সদরঘাট ফায়ার স্টেশনের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের…

আমরা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারব তখনই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। বুধবার (৮ নভেম্বর)…

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে…

শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

বাংলাদেশ শ্রম অধিকারের সুরক্ষা দেয়ার ক্ষেত্রে কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে আগামী রোববার। শ্রম খাতের উন্নয়নে সরকার যে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, তা কতটুকু বাস্তবায়িত হয়েছে ও…

সৌদি থেকে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক…

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪২৫ জন মারা গেলেন। একই সময়ে ১ হাজার ৮৯৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ…

মেট্রোরেলে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ সার্ভিস চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে বিশেষ দুটি ট্রেন উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মঙ্গলবার (৭…

ঘোষিত ন্যূনতম মজুরি মানছেন না শ্রমিকরা, শুক্রবার প্রতিবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার যে ঘোষণা দেয়া হয়েছে, তা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছেন। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। দাবিকৃত মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে আগামী শুক্রবার…

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

অনিয়ম ও ভোটে কারচুপির অভিযোগে সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য…

দেশে ১০ দিনে অগ্নিসংযোগের ঘটনা ১১০টি

রাজধানীয় নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ দিনে সারা দেশে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা…

ড্রামে-বোতলে লুজ পেট্রোল বিক্রি বন্ধ, পুলিশের হুঁশিয়ারি

অবরোধের মধ্যে সহিংসতা, নাশকতা, গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা প্রতিরোধে পেট্রোল পাম্প থেকে সব ধরনের লুজ পেট্রোল বিক্রি বন্ধ করতে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, পেট্রোলসহ জ্বালানি…

মক্কায় ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি আজ ভোরে পবিত্র মক্কায় তার ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে মহান আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করেন। শেখ হাসিনা পবিত্র কাবা ঘর তাওয়াফ এবং ওমরাহ পালনের পর…

নাশকতাকারীদের ধরিয়ে দিতে ডিএমপির পুরস্কার ঘোষণা

হরতাল-অবরোধে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে রাজধানীর পেট্রোল পাম্প…

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয়…

Contact Us