ব্রাউজিং শ্রেণী
শিরোনাম
নোয়াখালীতে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা ফাঁস, থানায় জিডি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনার মোবাইল অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা মো.কামরুল হাসান…
ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা তামিমের
বিকেএসপির মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। অবস্থার অবনতি হওয়ায় সেখানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে।
সোমবার (২৪ মার্চ)…
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাছাড়া একটি মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে তারা।রোববার (২৩ মার্চ) ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি…
বিএনপি-জামায়াতের নেতাকর্মিকে হয়রানির অভিযোগ, জনতার হাতে দারোগা আটক
নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দ্ত্ত।
রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিক্ষুদ্ধ…
বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু
নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রোববার (২৩ মার্চ) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে,…
গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে পাহাড়ে ব্যাপক প্রতিক্রিয়া
সম্প্রতি প্রধান উপদেষ্ঠার নিকট প্রদত্ত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বিভিন্ন জায়গায় আদিবাসী শব্দের ব্যবহারের বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পাহাড়ে।
রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক এবং পরিত্যাজ্য আধিবাসী শব্দ ব্যবহার করায়…
বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত শেষ হয়েছে। জুলাই-আগস্টের গণহত্যার বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটিই…
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টায় একটি পার্কে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য…
১৩ বছরের কারাদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালক মালিকের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রবিবার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময়…
নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই
নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের ।
এর আগে, শনিবার ২২ মার্চ দিবাগত রাত পৌনে ১ টার দিকে…
আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।নিহত রবিউল আউয়াল ওরফে খোকন (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আহমেদ সারেং বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি এক ছেলে দুই…
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।রোববার (২৩ মার্চ) সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার…
মোবাইল কেড়ে নেওয়ায় বাবাকে খুন
চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেওয়ায় ছুরিকাঘাতে নিজ বাবাকে খুন করেছে ছেলে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় ওই ঘটনা ঘটে।নিহত দোদুল হোসেন (৫০) একই এলাকার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে…
বৈধতা বাতিল করলেন ট্রাম্প ৫ লাখেরও বেশি অভিবাসীর
যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন। বৈধতা বাতিল হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য কয়েক সপ্তাহ সময় পাবেন এই অভিবাসীরা। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য…
এপিবিএন ও র্যাবের হেডকোয়ার্টারে স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকার উত্তরায় অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২২ মার্চ) সকালে তিনি এ পরিদর্শনে যান।…
সুন্দরবনে এখনো আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস
সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছালেও শনিবার (২২ মার্চ) বিকেল ৬টা পর্যন্তও অগ্নিনির্বাপণে কাজ শুরু করতে পারেনি তারা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসের…
গাজায় আরও ৫ শিশু নিহত
গাজায় ইসরাইলের হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) গাজার উত্তরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে নিহত হয় তারা।চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন, গাজা শহরের পূর্বে আল-তুফাহ পাড়ায় মাশরাউই…
আট ঘণ্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে সুন্দরবনের কলমতেজী এলাকায়
সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগও দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা অগ্নিনির্বাপণে…
৪৮ ঘণ্টার আল্টিমেটাম আওয়ামী লীগ নিষিদ্ধের
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই।
শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত…
২৯ হাজার টন চাল এলো ভিয়েতনাম থেকে
ভিয়েতনাম থেকে আমদানি করা ২৯ হাজার টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।এতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২৯ হাজার টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারস জাহাজটি…