ব্রাউজিং শ্রেণী
আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়া মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার প্রায় দুই মাসের সামরিক আগ্রাসন অবসানে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। খবর এএফপি’র।
মস্কোতে তার কাজাখ প্রতিপক্ষের সাথে আলোচনার পর…
২৮ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আগামী ২৮ এপ্রিল ইউক্রেন সফরে যাচ্ছেন।তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ প্রধান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার এর সঙ্গে ‘গঠনমুলক বৈঠক’ করবেন। দেশটির…
আগামীকাল ফ্রান্সে ভোট, লড়ছেন ম্যাক্রোঁ এবং মেরিন লে পেন
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রবিবার ‘রান-অফ’ ভোটিং ব্যবস্থার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। শনিবার ফ্রান্স একটি তিক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং মেরুকরণের নির্বাচনী প্রচারণার পর আগামী পাঁচ বছর দেশ শাসন করার জন্য মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল…
পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার রাশিয়ার
ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া। যদিও কিয়েভের অঙ্গীকার দেশ রক্ষার। এদিকে ক্রেমলিন বন্দর নগরী মারিওপুল নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে। ইউক্রেন বলছে, মারিওপুলে তাদের বিপর্যস্ত বাহিনী…
ফের বড়ো ধরনের সংঘাতে ইসরাইল ফিলিস্তিন
ইসরাইল ও ফিলিস্তিন গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা বৃহস্পতিবার (২১ এপ্রিল) গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের জবাবে ইসরাইল বিমান হামলা চালায় বলে অভিযোগ ইসরাইলের সেনাবাহিনীর।
এর আগে বুধবার…
ইসরাইলের বিমান হামলা গাজার উপত্যকায়
ইসরাইল মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রথম প্রহরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। বিগত কয়েকমাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। জেরুজালেমের একটি পবিত্র স্থানে সপ্তাহান্তে সহিংসতার ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে ফিলিস্তিন ভূখ- থেকে চালানো রকেট…
করোনায় মৃত্যু বাড়ছে চীনে
চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার (১৯এপ্রিল) নতুন করে আরো সাতজন করোনায় মারা গেছে।সাংহাই কর্তৃপক্ষ সোমবার (১৮ এপ্রিল) প্রথম করোনায় মৃত্যুর কথা ঘোষণা করে। মঙ্গলবার (১৯এপ্রিল) সরকারি হিসেবে এ সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।…
বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।তিনি টেলিগ্রামে বলেন, ‘আমরা এখন নিশ্চিত করে বলতে পারি ডনবাসে রাশিয়ান সৈন্যরা যুদ্ধ শুরু করেছে, যে যুদ্ধের জন্য দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি…
জেরুজালেমে সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক
জেরুজালেমের একটি পবিত্র স্থানকে ঘিরে সহিংস ঘটনার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (১৯ এপ্রিল) বৈঠকে বসছে। সপ্তাহান্তে সহিংসতায় সেখানে ১৭০ জন আহত হয়েছে। জাতিসংঘের কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানায়।
মুসলিম ও ইহুদি উভয়ের…
বন্যায় মৃতের সংখ্যা উর্ধ্বমুখী
দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বন্যায় রোববার(১৭ এপ্রিল) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪০ জন ছাড়িয়ে গেছে। এদিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঝড়ের পর বৃষ্টিপাত কিছুটা কমে আসায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
গত সপ্তাহান্তে দেশটির দক্ষিণপূর্ব উপকূল অঞ্চলে…
দুই প্রদেশের বিমান হামলায় ৪৭ জন নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে এ হামলা চালায় পাকিস্তান।
তথ্যমতে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে…
শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে সোমবার রাশিয়া শক্তিশালী পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নগরীর মেয়র এ কথা জানান।রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে শহরটি মোটামুটি অক্ষত ছিল।
লভিভের একজন বাসিন্দা জানান, কিছু ফ্ল্যাট…
রাশিয়া প্রস্তাব প্রত্যাখান করেছে ইউক্রেন
মারিউপোল সেনাদের আত্মসমর্পের জন্য রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখান করেছে ইউক্রেনের যোদ্ধারা।
রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আলজাজিরা ও বিবিসি এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রোববার রাশিয়া ইউক্রেনের…
মুদ্রা ঘাটতির কারণে শ্রীলঙ্কা পণ্য আমদানি হচ্ছে না
বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না। দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতেও টানা বিক্ষোভ চলছে। এবার নেপালের অর্থনীতিকেও শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হচ্ছে।
নেপাল মূলত…
সামরিক অভিযানে ২৩ হাজারের বেশি সেনা নিহত
রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।
রোববার (১৭ এপ্রিল) রুশ সংবাদ সংস্থা তাস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে একদিন আগেই ইউক্রেনের…
তালেবান পাকিস্তানকে সতর্ক করল
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান।
রোববার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে জানান, এটি নিষ্ঠুরতা এবং…
বিদেশি ৭৬ জাহাজ ইউক্রেন বন্দর ছাড়তে পারছেনা
রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ বলেছেন, ইউক্রেন কর্তৃপক্ষ বিশ্বের ১৮ টি দেশের ৭৬ টি জাহাজ দেশটির বিভিন্ন বন্দর থেকে ছেড়ে যাওয়া বন্ধ রেখেছে।
মিজিন্তসেভ বলেন, ‘১৮ টি দেশের মোট ৭৬ টি জাহাজ…
পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৫ এপ্রিল) বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন।
এ ধরনের হুমকির ব্যাপারে জানতে…
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ‘অনাকাঙ্খিত পরিণতি’
ইউক্রেনে সামরিক সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলে রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের চালান অব্যাহত থাকলে ‘অনাকাঙ্খিত পরিণতি’ নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের মিডিয়া এ কথা জানায়।…
কিয়েভ বাহিনীর হামলা মস্কোর দাবি প্রত্যাখান ইউক্রেনের
ইউক্রেন ও রাশিয়ার মধ্যবর্তী সীমান্ত বরাবর কিয়েভ বাহিনী হামলা চালিয়েছে বলে মস্কো যে দাবি করেছে তা ইউক্রেন বৃহস্পতিবার প্রত্যাখান করেছে। সেখানে এক হামলায় সাতজন আহত হয়েছে বলে রাশিয়া জানায়।
সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়া ইউক্রেনের জাতীয় নিরাপত্তা…