ব্রাউজিং শ্রেণী
জাতীয়
সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) পূর্বনির্ধারিত দিনে এ বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হলো।…
বিএনপির দেশ অচলের হুমকি ইস্যুতে যা বললেন ডিবি প্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশ অচলে আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে বিএনপির কর্মসূচি আমরা আমলে নিচ্ছি না। অনেক ঘোষণাই আমরা অতীতে শুনেছি। অতীতেও আমলে নেইনি, ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা আমলে…
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন পিটার হাস
ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২২ …
৩১ ডিসেম্বর চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন
আগামী ৩১ ডিসেম্বর চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার…
আমার ওপরে সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে: আইনমন্ত্রী
আমার ওপরে সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কোন মিয়া সাহেব নাকি বলেছেন, যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এমন কথা বলিনি। অথচ, খবরে লিখে দিয়েছে আমি নাকি এমন কথা বলেছি। সে জন্যই বললাম…
বিএনপি-জামায়াতের কাজই মানুষ পোড়ানো, নির্বাচন ধ্বংস করা: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতের কাজই মানুষ পোড়ানো, নির্বাচন ধ্বংস করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার থাকলে উন্নয়ন হয়। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ক্ষমতায় আছি বলেই বাংলাদেশ উন্নত হয়েছে।…
ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ১৫২
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য…
৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী
ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন তারা মাঠে থাকবে। এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
সশস্ত্র বাহিনী…
আরেকবার সেবা করার সুযোগ দিন: তারাগঞ্জে প্রধানমন্ত্রী
নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে আরেকবার সেবা করার সুযোগ দিতে ফের এই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান…
ত্রাণ বিতরণে উপস্থিত থাকতে পারবেন না প্রার্থীরা
শীত মৌসুমকে কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শীতার্তদের ত্রাণ বিতরণে অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন না।
সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো.…
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের আবেদন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং সেনা সদস্যদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করতে তৃণমূল বিএনপি ইসিতে আবেদন করেছে। সেই সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন…
ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১০৩
ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এসময় এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এর আগে বৃহস্পতিবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
শুক্রবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন…
দুই শতাধিক প্রার্থীকে শোকজ, মামলার প্রস্তুতি চলছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দুই শতাধিক প্রার্থীকে শোকজ করে কারণ দর্শানোর জন্য তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সতর্কবার্তাকে পাত্তা না দেয়া প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলাও…
নাশকতা এড়াতে ৬ ট্রেনের চলাচল বন্ধ
নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৬টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। কিছু দিনের মধ্যে আরও কয়েকটি ট্রেন বন্ধ করা হবে বলেও জানা গেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন)…
এ নৌকা নূহ নবীর নৌকা: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।…
সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে করা রিট খারিজ
খারিজ করে দেয়া হয়েছে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট।
বুধবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি করে বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অ্যাডভোকেট…
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই…
পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ
নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য সেতু কর্তৃপক্ষ গৃহীত ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের…
ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার
আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ ডিসেম্বর) এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
আরও …
বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা
শুভ বড়দিন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুভ বড়দিনের সুসংহত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক গীর্জায় স্থায়ীভাবে পুলিশ…