কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

চাঞ্চল্যকর কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহ হত্যা মামলার রায় ঘোষণা হল আজ। এ মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত…

হ্যাট্রিক জয়ের পথে জাষ্টিন ট্রুডোর লিবারেল

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ৩য় বারের মত সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে জাষ্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সোমবার (২০ সেপ্টেম্বর) ৪৪ তম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। ৩৩৮ টি আসনে ট্রুডোর লিবারেল পার্টির সাথে প্রতিদ্বন্দীতা করে…

জরুরি অবস্থা মোকাবিলায় বিশ্ব নেতাদের আহ্বান শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ রেখে যেতে ‘সার্বিক বৈশ্বিক’ উদ্যোগের মাধ্যমে পৃথিবীর জরুরি অবস্থা মোকাবেলায় বিশ্ব নেতাদের প্রতি সাহসী ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার…

ভারতে পাঁচার হওয়া ৩৬ কিশোর কিশোরী দেশে ফিরেছে

ভারতে পাঁচার হওয়া ৩৬ কিশোর-কিশোরী বেনাপোল সীমান্ত দিয়ে স্বদেশে ফিরে এসেছে। সোমবার (২০সেপ্টেম্বর) বিকেলে ভারতের প্রেটাপোল ইমিগ্রেশন পুলিশ ও কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের একটি দল বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময়…

অনুিষ্ঠত হল টিভি সিরিজের অস্কার ’এমি’র ৭৩ তম আসর

টিভি সিরিজের অস্কার নামে পরিচিত এমির ৭৩তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে । করোনা মহামারিকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই উপস্থিত হয়েছিলেন তারকারা। নিজ দেশে আয়োজিত অনুষ্ঠানে তাই মেলা বসেছিল ব্রিটেনের তারকাদের। এবারের আসরে সেরা…

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ২, ভোটগ্রহণ স্থগিত

নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুইজন নিহত হয়েছেন। ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সোমবার (২০ সেপ্টেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে…

ব্যাংক হিসাব তলবের ঘটনাটি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনাটি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে উপস্থিত…

সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু

মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনের মত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।সোমবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে তিন জনের সাক্ষ্য নেয়া হবে বলে…

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের ১৫ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদফতরের আলোচিত গাড়িচালক মালেকের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় করা অস্ত্র মামলায় ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে ১৫ বছর, গুলির জন্য ১৫বছর সাজা দেয় আদালত। ৩০বছর হলেও উভয় সাজা একত্রে চলায় সাজা খাটবেন ১৫…

ভোট গ্রহণ চলছে ১৬১ ইউপি ও ৯ পৌরসভায়

দেশের ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। এরইমধ্যে ৪৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে বাগেরহাটেই ৩৮ জন।…

স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়া যাবে সপ্তাহে একদিন

সপ্তাহে একদিন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়ার সুযোগ থাকবে। তবে এ সুবিধাটি পাবেন শুধুমাত্র ষাট বছরের বেশি বয়সিরা। রোববার (১৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম…

কারাগারে সাবেক ডিআইজি প্রিজনস পার্থগোপাল বণিককে

সিলেটের সাবেক ডিআইজি প্রিজনস পার্থগোপাল বণিক কে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) পার্থগোপাল বণিক ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘুষ ও…

নতুন নির্বাচন কমিশন আইন অনুযায়ী গঠিত হবে

নতুন নির্বাচন কমিশনও আইন অনুযায়ী গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচন…

চাঁদার প্রতিবাদে সুনামগঞ্জ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ

চাঁদা আদায়ের অভিযোগে রোববার সকাল থেকে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শনিবার (১৮ সেপ্টেম্বর) আন্ত:জেলা বাস ধর্মঘটের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ…

দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাবির হল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত

দেশে করোনা পরিস্থিতি ঊধ্র্ব গতি থাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সংক্রমণ কমে আসায় আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী…

টেকসই ভবিষ্যতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা প্রয়োজন

পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা ‘মেজর…

কিংবদন্তি ফুটবলার পেলে ফের আইসিইউতে

কোলন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে সাও পাওলোর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। মঙ্গলবার পেয়েছিলেন ছাড়পত্রও, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও এই মহাতারকাকে নেয়া…

সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করায় ডিইউজের উদ্বেগ

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ। ডিইউজে…

কর্মক্ষেত্র খোলায় স্বস্তিতে মালয়েশিয়ার অভিবাসী কর্মীরা

দীর্ঘদিন যাবত বিশ্বব্যাপি করোনা মহামারির কারণে মালয়েশিয়ায় দীর্ঘ কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ থাকা বিভিন্ন কাজের সাইটগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সেদেশের সরকার। এতে করে স্বস্তি ফিরে এসেছে অভিবাসী কর্মীদের মাঝে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক…

‘ইভ্যালিকে বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিলো রাসেলের’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ইভ্যালি নানা প্রলোভনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ ইভ্যালিকে বিক্রি অথবা দেউলিয়া…

Contact Us