ব্রাউজিং শ্রেণী
ক্রীড়াঙ্গন
তৃতীয় দিনে টেক্টর-মুরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আইরিশরা
সাকিব-তাইজুলদের ঘূর্ণিতে দিশেহারা আয়ারল্যান্ড গতকাল দ্বিতীয় দিনশেষে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে তৃতীয় দিনের শুরুতে পিটার মুর ও হ্যারি টেক্টরের ব্যাটে ভর করে প্রতিরোধের চেষ্টা করছে আইরিশরা। এখন পর্যন্ত…
এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশের প্রথম ক্রিকেটার এবং তৃতীয় বাংলাদেশি হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবির সাবেক সহ-সভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ ছিলেন এমসিসির সদস্যপদ পাওয়া প্রথম…
মুশফিকের শতকে বাংলাদেশের ১৫৫ রানের লিড
আয়ারল্যান্ডের করা ২১৪ রানের পর বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩৬৯ রানে। মিরপুরে চলমান একমাত্র টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১৫৫ রানে।
আরও পড়ুন... দ্বিতীয় দিনে সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা
১৮০ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ…
দ্বিতীয় দিনে সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা ৩৪-এর সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই ফেরেন মুমিনুল হক। এরপর অবশ্য টাইগারদের ব্যাকফুটে চলে যাওয়ার কথা ছিল। সেটি খুব ভালোভাবেই সামাল দিয়েছেন সাকিব আল…
মেসিকে সাড়ে চার হাজার কোটি টাকা বেতনের প্রস্তাব!
পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকা নাকি চুক্তি নবায়ন করতে চান না। বার্সেলোনা তাকে ঘরে ফেরাতে চায়। কিন্তু আর্থিক সংকট, নেগরেইরা ’কেলেঙ্কারির’ কারণে তা সম্ভব নাও হতে পারে। এই সুযোগে…
তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড
ক্যারিয়ারে আরও একবার ফাইফারের দেখা পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি বিষে নীল হলো আয়ারল্যান্ড। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৭৭.২ ওভার খেলে ২১৪ রানেই গুটিয়ে গেছে আইরিশদের ইনিংস। যেখানে একাই ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।…
তাইজুল-মিরাজের ঘূর্ণিতে ধুঁকছে আয়ারল্যান্ড
হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে ৯২ বলে ৫০ রানে দারুণ এক ইনিংস খেলেছেন টেক্টর। তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৪ রানে ক্যাম্ফারকে…
এবার আর আইপিএল খেলা হচ্ছে না সাকিবের
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবার আইপিএলের পুরো আসরেই খেলছেন না। নাইট রাইডার্সের কোনো ম্যাচেই দেখা যাবে না এই অলরাউন্ডারকে। জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না। তাই…
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় দুই দলের একমাত্র টেস্ট। টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশে দলে চোটের কারণে নেই পেসার তাসকিন আহমেদ।
আরও পড়ুন...…
আবারও পাকিস্তান দলে ফিরছেন মোহাম্মদ আমির
২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কারণ হিসেবে তৎকালীন বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তীতে তিনি জানান, কোচের পদ থেকে মিসবাহ উল…
বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
২৯ থেকে ৩৬, সময়ের হিসেবে মাত্র ৭ মিনিট। ভাইয়াদলিদের বিপক্ষে হ্যাটট্রিক করার জন্য এই সময়টুকুই নিলেন করিম বেনজেমা। এই ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্টিকে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ প্রথম গোলটি পায় ২২…
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা
আয়োজক স্বত্ব হারানোর কারণে ইন্দোনেশিয়ার পরিবর্তে নতুন আয়োজক হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। ফিফা সভাপতি গিয়ান্নি…
সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়
অবশেষে নিউজিল্যান্ড সফরে এসে জয়ের দেখা পেল লঙ্কানরা। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজেও ধরা দেয়নি জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ আসতেই বদলে গেল দলটি। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল, শেষ বলে তা কমান ৭ রানে। ৬ মারলেই স্কোর সমান।…
সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা
শেষ হলো সব জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গত কয়েকদিন ধরে এই টেস্টে ছুটি নিয়ে তাদের আইপিএল খেলা ছিল আলোচনায়। কিন্তু সেটা আর হয়নি।…
আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ
সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিলেন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।
আগামীকাল…
কোয়ালিফাই না করেও বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা!
চলতি বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছেলেদের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। বুধবার (২৯ মার্চ) ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইন্দোনেশিয়ার পরিবর্তে…
সরাসরি বিশ্বকাপে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লঙ্কানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো…
শেষ ম্যাচে লজ্জার হার টাইগারদের
আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু সেটি আর হলো না। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ বল হাতে…
শামীমের লড়াকু ফিফটি, ১২৪ রানে অলআউট বাংলাদেশ
প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিং করা বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেললো শেষ ম্যাচে এসে। ব্যাটারদের মধ্যে দায়িত্বজ্ঞানের ছিটেফোঁটাও দেখা গেলো না। ব্যতিক্রম কেবল শামীম হোসেন পাটোয়ারী। একের পর এক উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়…
হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশে এসে টানা টস জিততে থাকা আয়ারল্যান্ড এবার টস ভাগ্য পক্ষ পেল না। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ জেতার পর একাদশেও এসেছে বদল। অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ…