ব্রাউজিং শ্রেণী
সাবলীড
সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালক মো. রাসেলকে…
কাউন্সিলর হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যার মামলার আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম।…
রকেট ইঞ্জিন কারখানায় বিস্ফোরণে নিহত ২
সার্বিয়ায় রকেট ইঞ্জিন তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) একের পর এক বিস্ফোরণের চারপাশ কেপে ওঠে। দেশটির রাজধানী বেলগ্রেডের ঠিক বাইরে শহরতলির দক্ষিণেই ছিল রকেট ইঞ্জিন…
মুক্তি পেলেন হেলেনা জাহাঙ্গীর
রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছে আদালত।
বুধবার (২৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিন আদেশ দেন। আদালতের…
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ‘ডেনিম’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (২৪ নভেম্বর) আটকে পড়া তিন মাসের বেতনের দাবিতে সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা…
বৈধতা পেল কোমল পানীয় মাহুয়া!
ভারতের মধ্যপ্রদেশে মহুয়া দিয়ে মদ তৈরি করার আইনি অধিকার দেওয়া হয়েছে। সেখানে নতুন আবগারি নীতিতে বৈথ করা হয় এটি। এই পানীয় রাজ্যের ‘ঐতিহ্যগত মদ’ হিসেবে বিক্রি হবে। সোমবার (২২ নভেম্বর) মণ্ডলায় জনজাতীয় গৌরব দিবসে বক্তৃতাকালে এমনটাই ঘোষণা…
ঋতু পরিবর্তনে বাড়তে পারে ভাইরাসের প্রকোপ!
পঞ্জিকার হিসাবে এখন ভরা অগ্রহায়ণ। পৌষ আসতে আর মাত্র ২১ দিন বাকি। কিন্তু প্রকৃতি এখনই শীতের পরশ বুলিয়ে যাচ্ছে। ভোরে শিশিরসিক্ত করছে দূর্বাঘাস ও গাছপালা। সকালের কোমল রোদে মুক্তোদানার মতো জ্বলজ্বল করে। দিনে সূর্যের তাপের প্রখরতাও কমেছে। …
তিন শিক্ষকের করোনা, স্কুল বন্ধ ঘোষণা
করোনায় আক্রান্ত হয়েছেন একই স্কুলের তিন শিক্ষক। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হল।…
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ কিশোরের
বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- চাঁদপুর সদর…
সুদানে পদত্যাগ করলেন ১২ মন্ত্রী
সুদানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের চুক্তি মেনে নিতে পারেনি গণতন্ত্রপন্থীরা। তাই এ চুক্তির প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদে ফেরা আব্দাল্লা হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ১২ মন্ত্রী। তবে চুক্তি স্বাক্ষরের পর…
ঘরের মাঠেই পয়েন্ট হারাল বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সমীকরণ মেলাতে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে বার্সার কোচ হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় জাভি হার্নান্দেজের। তবে শুরুটা ভালো হলো না বার্সা…
টিকা নিলে মদের দামে ১০% ছাড়
করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখালেই মদ কেনায় ১০% ছাড়। এমন সুযোগ দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌর শহরের তিনটি মদের দোকান। এ নিয়ম বুধবার (২৪ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের ফলে…
ক্রিকেটারের গল্পে শহিদ, ট্রেলারেই চমক (ভিডিও)
বলিউডের জনপ্রিয় নায়কদের একজন শহিদ কাপুর। এবার তিনি এক অসফল ক্রিকেটারের গল্প নিয়ে সিনেমার পর্দায় ফিরছেন। ছবিটির নাম ‘জার্সি’। কবীর সিংয়ের ইমেজ ভেঙে শাহিদ এই ছবিতে একেবারেই নতুন রূপে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
ট্রেলারে দেখা…
রাজশাহী বোর্ডের নতুন চেয়ারম্যান হাবিবুর
রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক হাবিবুর রহমান। মঙ্গলবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার…
তুরস্কের পুলিশ প্রধান ও আইজিপির সৌজন্য সাক্ষাৎ
ইন্টারপোল সম্মেলনে যোগদানকালে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাত করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এছাড়া, তিনি মালয়েশিয়া এবং আসিয়ানাপোলের পুলিশ প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেছেন।…
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা
বলিউড ছাড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের পরিচিত মুখ। কিন্তু পিসি তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারের বায়ো থেকে জোনাস পদবি মুছে দিয়ে বিচ্ছেদের গুঞ্জন উসকে দেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে তিনি হন শুধুই প্রিয়াঙ্কা চোপড়া। এর জেরেই তুঙ্গে ওঠে…
হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয়, অধিকার
বাংলাদেশ ছাত্রলীগ বলেছেন,পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের শুধু দাবি নয়, রবং এটা তাদের অধিকার। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কথা বলেন।
আল…
পাবনায় ৩ শিক্ষকের করোনা, স্কুল বন্ধ ঘোষণা
পাবনার বেড়া উপজেলার রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের করোনাভাইরাস
শনাক্ত হয়েছে। এ ঘটনায় স্কুলটি বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে স্কুলের বাকি শিক্ষকদের নির্দেশ দিয়েছে…
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু…
নতুন ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে…